1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

কাতারের সাবেক আমিরের মৃত্যু-দোহা যাচ্ছে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল

জুবায়ের খন্দকার, স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারের বর্তমান আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১৬ জুলাই) দোহা যাচ্ছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানান।

এদিকে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।

প্রসঙ্গতঃ গত রবিবার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি কাতারের আমির, রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost