1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

বিয়ের আশ্বাসে প্রাক্তন স্ত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা, যুবক আটক

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারায় বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে কাইয়ূম উদ্দিন (২৪)-নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত কাইয়ূম উদ্দিন উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকার মো. রাশেদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, প্রেমের সম্পর্কের সূত্রে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে বিয়ের কিছুদিন না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর অভিযুক্ত কাইয়ূম দ্বিতীয় বিয়ে করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, দ্বিতীয় বিয়ে করলেও অভিযুক্ত ব্যক্তি প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে দেখা করতে যেতেন এবং তাকে আবারও আইনিভাবে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এর ফলে ভুক্তভোগী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু পরবর্তীতে অভিযুক্ত সাবেক স্বামী তাকে অস্বীকার করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন।

পরবর্তী সময়ে উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost