1. admin@doeltv.com : admin :
জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না-যশোরে দেশনায়ক - OnlineTV
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না-যশোরে দেশনায়ক

জুবায়ের খন্দকার, চীফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত
শেয়ার করুন

জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনও টিকিট বিক্রি নয়, জনগণের জন্য কাজ করবে বিএনপি সরকার।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত ঈদগাঁ ময়দানের জনসভায় এসব কথা বলেন তিনি।

হ্যাঁ-না ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণ সমর্থন দিয়েছে, বিএনপি তা বাস্তবায়ন করবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, দেশের মানুষের স্বার্থে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবে এই সরকার। দেশের জনগণই বিএনপির রাজনীতি। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারীদের পেছনে ফেলে কোনও উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির ওপর দেশের মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত করতে চায় একটি মহল, যারা নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছিল। দেশের সেবা করার জন্য বিএনপিকে সমর্থন দিয়েছে জনগণ।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশের জনগণ শান্তিতে ও ভালোভাবে বসবাস করতে চায়। জনগণ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায়। যারা স্বাধীনতার সময় জনগণকে বিভ্রান্ত করেছিল, তারা এখনও জনগণকে বিভ্রান্ত করছে। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, আর বিএনপি জনগণের জন্য কাজ করবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022