1. admin@doeltv.com : admin :
ঢাবি ক্যাম্পাসে শিবির-ছাত্রদল উত্তেজনা - OnlineTV
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ঢাবি ক্যাম্পাসে শিবির-ছাত্রদল উত্তেজনা

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত
শেয়ার করুন

রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হয়েছেন ডাকসুর নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা করেছে। এ বিষয়ে ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করেছে।

তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ বি জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীরা থানায় আসলে সেখানে ঢাবি শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে। কিন্তু সেখানে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের নেতাকর্মীরা ঢাল হয়ে দাঁড়ায়।

জানা যায়, ফেসবুকে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ছড়ানোর অভিযোগ উঠে। সেটি নিয়েই দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে রাত পৌনে ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শাহবাগ থানায় উপস্থিত হন। একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডাকসু ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসু ভিপি সাদিক কায়েম মুখোমুখি হন। উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা দু-দিকে চলে যান। এরপর ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্র শিবির।

এর কিছুক্ষণ পর ছাত্রদলের সভাপতি ও পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ বি জুবায়েরসহ বাকিদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022