জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত পাড়ে অবস্থিত বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের চলতি বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা-২৬ এর বিদায় অনুষ্ঠান উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে স্কুল মাঠে বিদায় অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম শুরু হয়। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে এক বিদায়ী আলোচনা সভায় বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিদায়ী শিক্ষার্থীদের উপদেশ মূলক বক্তব্য রাখেন। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করে নিজেদের ভবিষ্যৎ জীবন গড়ার পাশাপাশি পরিবার সমাজ ও স্কুলের সুনাম অক্ষুন্ন রাখাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী মোঃ মামুন খান। সাবেক এ ছাত্রনেতা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে পরীক্ষায় ভালো ফলাফল করার বিভিন্ন দিকনির্দেশনা মুলক উপদেশ দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সাজু, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম বাদশা ও জেলা ছাত্রদল নেতা আল-এমরান মন্ডল। এবছর বাগজানা স্কুল থেকে ১২৭’জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।