রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার দুপুরে কলেজটি পরিদর্শন শেষে আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত কর জানান, তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ওই শিক্ষিকার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নজরে আসার পরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তদন্ত শুরু করে।