1. admin@doeltv.com : admin :
রাজধানীর যে ৭ পাম্পে বাইকারদের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক - OnlineTV
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

রাজধানীর যে ৭ পাম্পে বাইকারদের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত
শেয়ার করুন

মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল সংগ্রহের জন্য রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মোটরসাইকেল চালকদের জন্য রাজধানীর যে ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক সেগুলো হলো— (১) সোনার বাংলা সার্ভিস স্টেশন, আসাদ গেট, (২) ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও, (৩) গুলশান সার্ভিস স্টেশন, মহাখালী, (৪) মেঘনা মডেল পাম্প, শাহবাগ, (৫) নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, নিকুঞ্জ, (৬) খালেক সার্ভিস স্টেশন, দারুস সালাম, মিরপুর, (৭) তালুকদার ফিলিং স্টেশন, আসাদ গেট, মিরপুর রোড, ঢাকা।

মোটরসাইকেল চালকদের এসব ফিলিং স্টেশনে জ্বালানি সংগ্রহের জন্য যাওয়ার আগে ‘ফুয়েল পাস’ অ্যাপ ইন্সটল করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ইতোমধ্যে দেশের যেকোনো জেলার মোটরসাইকেল ‘ফুয়েল পাস’ এ রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ, অন্য যেকোনো জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল ফুয়েল পাসে রেজিস্ট্রেশন করলে ঢাকায় ফুয়েল পাসের জন্য উন্মুক্ত ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানি সংগ্রহ করা যাবে।

ইতোমধ্যে ঢাকায় মোট ৪৩টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’র কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার সকল ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাস্তবায়ন করা হবে।

ফুয়েল পাস ডাউনলোডের জন্য এন্ড্রয়েড প্লে-স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.emrd.fuelpass

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022