1. admin@doeltv.com : admin :
বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক বিষয়ে কারও সঙ্গে সমঝোতার সুযোগ নেই-সংসদে অর্থমন্ত্রী - OnlineTV
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক বিষয়ে কারও সঙ্গে সমঝোতার সুযোগ নেই-সংসদে অর্থমন্ত্রী

জাতীয় সংসদ ডেস্কঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত
শেয়ার করুন

এস আলম গ্রুপের সঙ্গে সরকারের সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে কোনও সমঝোতা করার কোন সুযোগ নেই। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে সবার বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থ পুনরুদ্ধারের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে এনসিপির সদস্য (কুমিল্লা-৪) হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এনসিপির এই এমপির অর্থ পাচার সংক্রান্ত চারটি প্রশ্নের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী।

হাসনাত আব্দুল্লাহ অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘ইসলামী ব্যাংক ৯২ হাজার ১১৫ কোটি টাকা ঋণের ধারক (খেলাপি ঋণ)। এর মধ্যে এস আলম গ্রুপ একাই ৮০ হাজার কোটি টাকা খেলাপি। জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপ একাই ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে এখন খেলাপি। তিনি জানতে চান, এস আলম গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থবছরে সরকারের বিশেষ কোনও পরিকল্পনা আছে কি না? এই ঋণ পরিশোধ না করে এস আলম গ্রুপকে কীভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে? এটা নিয়ে সরকারের সঙ্গে এস আলম গ্রুপের কোন সমঝোতা হয়েছে কিনা।’

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির অতীত রাজনীতি পর্যবেক্ষণ করলে দেখা যাবে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে কোনও সমঝোতার সুযোগ নেই। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোন প্রশ্ন আসেনি, ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনও প্রশ্ন উঠেনি।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022