1. admin@doeltv.com : admin :
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার - OnlineTV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

আদালত ডেস্কঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম আদালত নং-০৭-এ মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

আদালতের এ আদেশের ফলে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। তবে ওই দিন মামলার বাদী আদালতে উপস্থিত হননি। এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দাখিল করা তার আবেদনপত্র ও জবানবন্দী পর্যালোচনা করে বিচারক মামলাটি প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন।

প্রসঙ্গতঃ সি.আর মামলা নম্বর-১৪৫০/২৪ হিসেবে দায়ের করা এ মামলায় দণ্ডবিধির ১৪৭, ৩৬৫, ৩৬৬, ৩০৭, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছিল। আদালতের আদেশে মামলা প্রত্যাহারের মাধ্যমে এর আইনগত প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022