জয়পুরহাটের পাঁচবিবিতে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্টির মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পাঁচবিবির আয়োজনে ,
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হাসান আলী সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডাক্তার ফয়সাল রাব্বি , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, প্রমুখ।
উপজেলার প্রথম ধাপে ৭৫০ জন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়
সুফল ভোগীদের ছাগল সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
তুষার এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৫ শত ছাগল
২ টি করে মোট ৭৫০ জনের মধ্যে বিতরণ করা হয়।