1. admin@doeltv.com : admin :
তেল মজুতকারীর তথ্য দিলে সহায়তাকারীকে লাখ টাকা পুরস্কার - OnlineTV
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

তেল মজুতকারীর তথ্য দিলে সহায়তাকারীকে লাখ টাকা পুরস্কার

ডিবি টিভি ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত
শেয়ার করুন

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

৩০ মার্চ (সোমবার) সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

প্রসঙ্গতঃ জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এর আগে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা আইনি ব্যবস্থা নিয়েছিলো। তবে এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022