1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করলেন মেয়র প্রার্থী শামীম - OnlineTV
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করলেন মেয়র প্রার্থী শামীম

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটৈর পাঁচবিবিতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে শহীদ মানিক স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ সিজন-১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৯ টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌর ভবন সংলগ্ন দমদমা মহল্লার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দমদমা মহল্লার বিশিষ্ট ক্রীড়ানুরাগী শুভকুন্ডুর ‎উদ্যোগে ও সভাপতিত্বে ‎টুর্ণামেন্টটির উদ্বোধন করেন প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল। তিনি বলেন, একমাত্র খেলাধুলায় পারে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে। তাই এই আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি এরকম আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার পক্ষ থেকে এরকম আয়োজনে আগামী দিনে সব সময় সব রকম সহযোগিতা আমার অব্যাহত থাকবে।

‎এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনর রশীদ সজল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, বিশিষ্ট সমাজসেবক তারেক সরদার,বিশিষ্ট ব্যবসায়ী নিত্য গোপাল দাস, রতন কুন্ডু ও মিঠু কুন্ডু প্রমুখ।
‎৭ ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টে উপজেলার ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।

‎উদ্বোধনী খেলায় যে দুটি দল মুখোমুখি হয়, তারা হলো, সেভেন স্টার ক্লাব বনাম রোলিং থান্ডার।

‎শেষে ব্যাটে বল মেরে এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022