1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে দারুল ইসলাহ্ একাডেমীর ঈদ পুনর্মিলনী ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - OnlineTV
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে দারুল ইসলাহ্ একাডেমীর ঈদ পুনর্মিলনী ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪১ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে জমকালো আয়োজন পৌরসভার বটতলী দারুল ইসলাহ্ একাডেমীর প্রাক্তন খেলোয়ারদের উদ্যোগে একাডেমী প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী,ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎২২শে মার্চ রবিবার সকাল ১০টায় উক্ত একাডেমী প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল বাশার।

‎২০১৭ সালের প্রাক্তন ছাত্র শাহিনুর হাসান হৃদয় এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট -১ আসনের এম পি জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য জননেতা ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
‎আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও একাডেমির সহকারী প্রধান শিক্ষক হাসিবুল আলম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান অশ্রু,রংধনু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম নয়ন ও ২০১১ সালের প্রাক্তন ছাত্র রাফিউল ইসলাম প্রমূখ। শেষে বলে ব্যাট মেরে এ শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

‎৬ ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টে মোট ১৬ টি টিম অংশগ্রহণ করে। টুর্নামেন্টটি পরিচালনা করেন, একাডেমির ক্রীড়া শিক্ষক আব্দুর রশিদ প্রামানিক ডাবলু। খেলা শেষে দ্বিতীয় পর্বে সন্ধ্যায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022