জয়পুরহাটের পাঁচবিবি শিক্ষার্থী সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী, কৃতিমুখ সংবর্ধনা ও প্রবাহ প্রকাশনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ রোববার সকাল ১০ টায় পৌর কমিউনিটি সেন্টারে শিক্ষার্থী সমিতির সভাপতি আবু রায়হান মকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ড এর প্রাক্তন সদস্য মোঃ রেজাউল হাসান, জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম, শিক্ষার্থী সমিতির উপদেষ্টা রেদওয়কনুল হক রাজু ও ডাঃ মনিরুজ্জামান মানিক, পাঁচবিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মোঃ রবিউল ইসলাম
কে সভাপতি ও রাহাত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির নতুন কমিটি গঠিত হয়।