1. admin@doeltv.com : admin :
নকলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী - OnlineTV
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

নকলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলা জামায়াত অফিস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান হাসিব, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান ফিরোজ, পৌর জামায়াতের আমির মাওলানা শাহ আলম শাহজাহান এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনের আহ্বান জানান। তারা আরও উল্লেখ করেন, এ ধরনের পুনর্মিলনী সংগঠনের বন্ধনকে দৃঢ় ও নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করে এবং ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগায়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022