শেরপুরের নকলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিক সংগঠন “এসো মানবতার পাশে দাঁড়াই” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার লয়খা খিচা রাণী শিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত সভায় উরফা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত দরিদ্র পরিবারের মাঝে চাল, চিনি, সেমাই, নুডুলস, পিঠা, আলু, পেঁয়াজ, তেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আজিজুল হক।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুর্তোজ আলী ও আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, আজিজুর রহমান লিটন, সভাপতি বাবুল হাসান, সদস্য মানিক মিয়া, মমিনুল হক সুমন, জাকির হাসান, রফিকুল ইসলাম, তৌহিদ হাসান ও দেলোয়ার হোসেন, রাজু আহমেদ, রুবেল হাসান, সাদ্দাম, ইসমাইলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাৎসরিক সেরা সদস্য হিসেবে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আজিজুল হক এবং কোষাধ্যক্ষ তৌহিদ হাসান-কে পুরষ্কৃত করা হয়।