শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারানকুড়া ইউনিয়নের সিঙ্গুয়ারপাড়া গ্রামে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সূত্র জানায়, গত শনিবার রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে রুপনারায়নকুড়া ইউনিয়নের সিঙ্গুয়ারপাড়া গ্রামে অনেক ঘরবাড়ী ও বসতভিটার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে আজ বুধবার নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের সার্বিক খোজ খবর নেন ও ঈদুল ফিতরকে সামনে রেখে দশটি পরিবারের মাঝে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারী আরিফ রাব্বানী, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মোমেন, রুপনারায়নকুড়া ইউনিয়ন জামায়াতের আমীর আবু ফাররাহ, সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।