1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দোয়া ও ইফতার মাহফিল - OnlineTV
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দোয়া ও ইফতার মাহফিল

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎২৬শে রমজান ১৬ ই মার্চ সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রাজিব হাসান রনি।

‎অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা এটিএম মোজাম্মেল আজিজ দুলাল,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট নাজমুল ইসলাম জনি, বিএনপি নেতা মোখলেসুর রহমান,থানা পুলিশের এসআই আবু সাব্বির হোসেন,জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদত হোসেন,থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী,হানিফ কাউন্টারের প্রোপাইটর রেজাউল ইসলাম,
‎রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাওহিদ এ. আল-আশিক, সংগঠনের সদস্য এটিএম ইব্রাহিম আজিজ মানিক ও সংগঠনের উপদেষ্টা দবিরুল ইসলামসহ আরো অনেকেই।

‎শেষে শহীদ মুক্তিযোদ্ধা, মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মীর শহীদ মন্ডল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022