পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে শেরপুরের নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) নকলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে মানবকল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া- মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী। মাহফিলে উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।