1. admin@doeltv.com : admin :
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন সেক্রেটারি আরিফ রব্বানী - OnlineTV
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন সেক্রেটারি আরিফ রব্বানী

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আরিফ রব্বানী।

শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পাওয়ায় উপজেলা সেক্রেটারি পদটি শূন্য হয়ে পড়ে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য সাবেক ছাত্রনেতা মাওলানা আরিফ রব্বানীকে উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে আরিফ রব্বানী তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022