1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত - OnlineTV
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

‎পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত
শেয়ার করুন

প্রতিবছরের ন্যায় পবিত্র ২২শে রমজান বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎ইফতার পূর্বে পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান।

‎সংঘঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক বিএনপির কাণ্ডারি মোঃ মাসুদ রানা প্রধান।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। আর উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বিশু প্রমুখ।
‎শেষ মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ- জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন। পরে এক হাজারের অধিক নির্মাণ শ্রমিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করতেই এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022