1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - OnlineTV
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৯ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’’ এমন প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, এলজিইডি প্রোকৌশলী মোঃ মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রিপন মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমী সুপারভাইজার জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ শাহ্ আলম, ধরঞ্জী ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, আওলাই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদা বেগম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ আজাদ আলি ও সম্পাদক সজল কুমার সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022