1. admin@doeltv.com : admin :
ঢাকার পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি জানতে চলোন দেখে নেয়া যাক - OnlineTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ঢাকার পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি জানতে চলোন দেখে নেয়া যাক

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪১ বার পঠিত
শেয়ার করুন

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই নির্দেশনার প্রেক্ষিতেই সোমবার (৯ মার্চ) রাজধানী ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এর মধ্যে, রাজধানীর রমনা পেট্রোল পাম্প থেকে নিয়মানুযায়ী সরকারি আদেশ মেনে তেল সরবরাহ করা হচ্ছে। মালিক নিজে উপস্তিত থেকে তদারকি করছেন। সংশ্লিষ্ট থানার পুলিশ বাহিনীও সহযোগিতা করছেন।

রাজারবাগের রহমান ট্রেডার্সে ডিজেল, অকটেন, পেট্রোলের মজুত থাকলেও, অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছিল৷ প্রায় ৪ হাজার ৩০৭ লিটার অকটেন মজুত রাখা হয়েছিল বলে জানা গেছে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট তাদের সতর্ক করেন এবং প্রাথমিকভাবে তাদের আইন মেনে চলার হুঁশিয়ারি দেন। বর্তমানে তেল সরবরাহ চলমান রয়েছে। প্রসঙ্গত, ডিএমপির যানবাহনের ফুয়েল এখান থেকে নেয়া হয়।

এদিকে, মুগদার শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনে প্রচণ্ড যানযটের কারণে ডিজেল সরবরাহ বন্ধ রাখা হয়। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সরবরাহ চালু রাখতে এবং লাইন মেনে তেল সরবরাহ করতে নির্দেশ দেন। পরে তেল সরবরাহ স্বাভাবিক হয়।

এছাড়া, বিনিময় সার্ভিস স্টেশন, করিম এন্ড সন্স, এস কে ফিলিং ও মেঘনা মডেল সার্ভিস স্টেশনগুলো স্বাভাবিকভাবেই তেল সরবরাহ করছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা চিঠিতে এর আগে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

চিঠিতে মূলত তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারির মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022