1. admin@doeltv.com : admin :
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - OnlineTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম এবং শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ ফাহিম চৌধুরী বক্তব্য রাখেন।

এছাড়াও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিটির অন্যান্য সদস্যগণ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে একে অপরের সাথে কাজ করার আশা ব্যক্ত করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022