জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনালী ব্যাংক মোড় হতে তিনমাথা পর্যন্ত রাস্তার পাশে ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনে সচেতনতামূলক র্যালী এবং পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১’টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে র্যালী ও পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইউএনও সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে রাস্তার আবর্জনা ও ফুটপাত দখল মুক্ত করব আগামীর সুন্দর পাঁচবিবি বি-নির্মাণে। নিয়মিত এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান, মানবিক এই কর্মকর্তা।
ইউএনও মহদোয়ের জনহিতকর এসব কাজ দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দা, দোকানদার, হাঁটুরে, পথচারী ও জনসাধারণ। সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয় বলে করেন স্থানীরা। এতে সবার মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পাবে।
র্যালী ও অভিযানে অংশগ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী মুক্তার হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পি ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।