1. admin@doeltv.com : admin :
নয়াদিল্লিতে ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম চালু করল বাংলাদেশ - OnlineTV
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নয়াদিল্লিতে ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম চালু করল বাংলাদেশ

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত
শেয়ার করুন

প্রায় দুই মাস স্থগিত থাকার পর নয়াদিল্লিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা পুনরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর বলছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরিষেবাগুলো পুনরায় সচল করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের তিন দিন পর এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

জানা গেছে, ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা এখন পুনর্বহাল করা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা ও পর্যটন ভিসা। এর আগে বন্ধ হওয়া ভিসা কার্যক্রমের মধ্যে ব্যবসায়িক এবং কর্ম ভিসা স্থগিতের আওতার বাইরে ছিল।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পর ঢাকা-দিল্লির কূটনৈতিক উত্তেজনার মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশের মধ্যে দূতাবাসের কার্যক্রমের পাশাপাশি ভিসা পরিষেবাও বন্ধ করে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022