ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনে ভোট কিনতে গিয়ে জরিমানা গুনেছেন স্বতন্ত্রপ্রার্থী কর্মী ইদ্রিস ঢালী। ভ্রাম্যমান আদালতে ইদ্রিস আলীকে ৯ হাজার টাকা জরিমামা করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার ভালুকায় ভোটারদের উপজেলার মেদিলা বাজারে টাকার বিনিময়ে ভোট কিনতে যায় ইদ্রিস আলী। টাকা বিতরণের একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে সংশ্লিষ্ট দপ্তরে জানায়। পরে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেলে ইদ্রিস আলীকে ৯ হাজার টাকা জরিমানা করেন।
সুত্র জানায় ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজারে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’র বিধি ৪ (১) লঙ্ঘন করে ভোটারদের মাঝে স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম হরিণ প্রতিকের পক্ষে ইদ্রিস ঢালী টাকা বিতরণ করছিলেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দেন। পরে নির্বাহি ম্যাজিস্ট্রেট বিধিমালার ২৭ (ক) বিধি মোতাবেক ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার বলেন, ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ইদ্রিস আলীকে ৯ হাজার জরিমানা করা হয়েছে।