1. admin@doeltv.com : admin :
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত - OnlineTV
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এ দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে তারুণ্যের উৎসব ২০২৫-এর আলোকে এই মেলা অনুষ্ঠিত হয়।

এতে চাকরিদাতা ১৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন তাদের প্রতিষ্ঠানে আগ্রহী প্রার্থীদের চাকরি দেওয়ার লক্ষ্যে মেলায় প্রতিনিধিত্ব করেন। তারা বিভিন্ন ট্রেডের ডিপ্লোমা সম্পন্নকারী ও শেষ বর্ষের শতাধিক ছাত্র-ছাত্রীদের আবেদনের ভিত্তিতে সরাসরি সাক্ষাৎকার গ্রহনের মাধ্যমে বেশকিছু যোগ্য প্রার্থীকে চাকরি প্রদান করেন।

এ উপলক্ষে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ প্রকৌশলী মো. জহিরুল ইসলাম-এঁর সভাপতিত্বে সেমিনার ও আলোেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক (উপসচিব) মিস সেঁজুতি ধর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কম্পিউটার টেকনোলজির চীফ ইন্সট্রাক্টর বুলবুল আহমেদ ও ননটেক বিভাগের চীফ ইন্সট্রাক্টর (রসায়ন বিজ্ঞান বিভাগ) পরিমল চন্দ্র দে প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, কারিগরি শিক্ষা প্রসার এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এধরনের জব ফেয়ার বা চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এমন মেলার মাধ্যমে দেশে বেকার সমস্যা অনেকটাই দূর হবে বলে তিনি আশাব্যক্ত করেন। সব শেষে অংশীজনের সমন্বয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ) এর শেরপুর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সাবেক সভাপতি রসায়ন বিজ্ঞান বিভাগের ইন্সট্রাক্টর এ.কে.এম মোস্তাফিজুর রহমান মিলনসহ বিভিন্ন বিভাগের ইন্সট্রাক্টর, শিক্ষক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ চাকরি প্রাত্যাশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তথ্য মতে জানা গেছে, এই জব ফেয়ারে বা চাকরি মেলায় হোলসিম সিমেন্ট, ক্রিয়েটিভ আইটি, বিডি কলিং আইটি লিমিটেড, ম্যাটাডোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারভিক বিপিও লিমিটেড, মাস্টার নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইঞ্জিনিয়ারিং স্কিল ডেপলপমেন্ট ইন্সটিটিউট, নিউ মাল্টি পারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডান্ট্রিজ অটোমেশন, নেক্সট জেন আইটি ইডোকেশন এন্ড সলোশন ও ই-লারনিং এন্ড আরনিং লিমিটেডসহ অন্তত ১৩টি চাকরিদাতা প্রতিষ্ঠান এই মেলায় অংশ গ্রহন করে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022