1. admin@doeltv.com : admin :
ময়মনসিংহের ৫৮৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ-নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা - OnlineTV
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের ৫৮৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ-নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা

নির্বাচনী ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ময়মনসিংহের ১১টি আসনে বইছে ভোটের হাওয়া। এখানে বিএনপি, বিদ্রোহী ও জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।

জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, ময়মনসিংহের ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টিই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিপরীতে সাধারণ কেন্দ্র হিসেবে রয়েছে ৭৮২টি। অর্থাৎ জেলার প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রেই বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তার প্রয়োজন।

গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ত্রিশাল ও ভালুকায়। উভয় উপজেলায় ৭২টি করে কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া সদরে ৬৫টি এবং পাগলা থানায় ৫৮টি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। অন্য উপজেলার মধ্যে ফুলবাড়িয়ায় ৫০টি, ঈশ্বরগঞ্জে ৪৭টি, নান্দাইলে ৪৩টি এবং গৌরীপুরে ৪২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হালুয়াঘাটের ২০টি, ধোবাউড়ায় ২৫টি, ফুলপুরে ১৯টি, তারাকান্দায় ২৯টি, মুক্তাগাছায় ১৯টি এবং গফরগাঁওয়ে ২২টি কেন্দ্র।

এর মধ্যে বেশ কিছু কেন্দ্র নিয়ে স্থানীয় ভোটার ও প্রার্থীদের মধ্যে বাড়তি উদ্বেগ রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হলো– ময়মনসিংহ সদর এলাকার সিরতা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, চরখরিচা উচ্চ বিদ্যালয়, সানাদিয়া প্রাথমিক বিদ্যালয়, পরানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোরোরচর উচ্চ বিদ্যালয়, বিদ্যাগঞ্জ রানী রাজবালা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা থানার চেচুয়া উচ্চ বিদ্যালয়, গাবতলী উচ্চ বিদ্যালয়, নরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল থানার রুদ্র গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈলর কানহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা থানা এলাকার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও থানার চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মসলন্দ জিরাতিপাড়া দাখিল মাদ্রাসা, গৌরীপুর থানার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, নান্দাইল থানার রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট থানার লক্ষ্মীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিলাভূই সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বদেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হবে বলে জানা গেছে।

মুক্তাগাছার চেচুয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়াল বলেন, দীর্ঘ ২০ বছর ধরে এই বিদ্যালয়ে নির্বাচন দেখে আসছেন তিনি। বিগত নির্বাচনগুলোতে ব্যাপক সহিংসতা হয়েছে। প্রভাবশালীরা কেন্দ্র দখলের জন্য লোকজন নিয়ে এসে হামলা চালায়। এ বিবেচনায় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ।

সদরের বোরোরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, চরাঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে নির্বাচনের সময় এই এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করে। বিগত ৩-৪টি নির্বাচনে দেখেছেন, ভোটের দিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের কাছে তাঁর দাবি, এই কেন্দ্রে যেন পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। দুদিন আগে ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে ৮টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022