1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে ধানের শীষকে বিজয়ী করতে আটাপুর ইউনিয়ন বিএনপি'র বিশাল জনসভা - OnlineTV
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে ধানের শীষকে বিজয়ী করতে আটাপুর ইউনিয়ন বিএনপি’র বিশাল জনসভা

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত
শেয়ার করুন

মিলে মিশে গড়ব দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে প্রচারণার অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎জনসভায় অংশগ্রহণ করেন আটাপুর ইউনিয়নের প্রায় ৫ হাজারের অধিক মহিলা ও পুরুষ নেতা কর্মী।
‎‎আজ শনিবার বিকেলে আটাপুর ইউনিয়নের উচাই জেরকা এস সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,আটাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলজার আলী।

‎‎জেলা যুবদলের সদস্য মাহমুদ হোসেন মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

‎‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও আটাপুর ইউনিয়নের জনপ্রিয় সুযোগ্য চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু।

‎‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,জেলা কৃষক দলের আহবায়ক মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, , পৌর বিএনপি’র সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস,উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওযান, আটাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু ফয়সাল, সম্পাদক শ্রী সুশান্ত কুমার ঘোষ ও সহ সম্পাদক মেহেদী হাসান মুন্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022