1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

পেনাল্টিতে গোল করে নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

স্পোর্টস ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

নরওয়ের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক নিতে এগিয়ে আসেন নেইমার জুনিয়র। বল জালে পাঠিয়ে এই ব্রাজিলিয়ান তারকা সোজা এগিয়ে যান নরওয়ের গোলরক্ষক ওর্ইয়ান নিলান্ডের দিকে। এ সময় নেইমার তাকে কিছু একটা বলেন। দেখে মনে হয়েছে দুজনের মধ্যে উত্তেজনাপূর্ণ কিছু একটা ঘটেছে।
ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে গোলরক্ষকের দিকে এগিয়ে যান নেইমার। ছবি: এএফপি

ফ্যান্টাস্টিকোর ‘জোগু ফালাদু’ সেগমেন্টে প্রকাশিত হয়েছে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নেওয়া ম্যাচের শেষে নেইমার এবং নরওয়ের গোলরক্ষক নিলান্ডের মধ্যে হওয়া উত্তেজনাপূর্ণ কথোপকথন ও খোঁচাখুঁচির মুহূর্ত।

ম্যাচে নেইমারের পেনাল্টি গোল সত্বেও ব্রাজিল ২–১ গোলে হেরে যায়। গোলের পর পেনাল্টি নিয়ে তাদের দু’জনের মধ্যে কথাবার্তা এমনভাবে উঠে আসে–

নেইমার বলেন, ‘কোথায় নিতে চাও (পেনাল্টি)? কোথায় চাও?’

জবাবে নরওয়ের গোলরক্ষক নিলান্ড বলেন, ‘পোস্টে, পোস্টে।’

এরপর নেইমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, ‘আমার সাথে না। আমার সাথে না। বোকা।’

ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে। সেই সময় ব্রুনো গিমারায়েসের নেওয়া শটটি নিলান্ড সেভ করেন।

এই পরাজয়ের ফলে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়। সর্বশেষ ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ক্যানারিনহারা। এরপর থেকে আর কোনো শিরোপা আসেনি। এর ফলে ব্রাজিলের শিরোপা-অপেক্ষা দাঁড়াল ২৮ বছরে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। আগের দীর্ঘতম বিরতি ছিল ১৯৭০ থেকে ১৯৯৪ সালের মধ্যে ২৪ বছর।

পরবর্তী বিশ্বকাপ ২০৩০ সালে অনুষ্ঠিত হলে ব্রাজিলের শেষবার ট্রফি জেতার পর ২৮ বছর পূর্ণ হবে, যা মোট সাতটি টুর্নামেন্টের সমান ব্যবধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost