1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

পাঁচবিবির মেয়র প্রার্থী শামীম মন্ডল খাসবাগুড়ী ওয়াক্তিয়ায় দিলেন ৫৫ হাজার টাকা

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মন্ডলের খুলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের খাসবাগুড়ী ওয়াক্তিয়া মসজিদের সামনে তার নির্বাচনী খুলি বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষকদরের সভাপতি আব্দুল মজিদ।

উদীয়মান ছাত্রদল নেতা হিসেবে সর্বত্র পরিচিত শামীম মন্ডলের নির্বাচনী খুলি বৈঠকে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে শামীম হোসেস মন্ডল ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। আমাকে কখনো শুধু মেয়র ভাববেন না, মনে করবেন আপনাদের সেবক। আমি আপনাদের মাঝে একজন সেবক হিসেবেই বেঁচে থাকতে চাই।”

স্থানীয়রা জানান, তরুণ এ ছাত্রনেতার সেবামূলক মনোভাব ও বিনয়ী আচরণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বৈঠক শেষে উপস্থিত ভোটাররা তার জন্য দোয়া ও সমর্থন ব্যক্ত করেন।

আগামী পৌর নির্বাচনে পাঁচবিবি পৌরবাসীর প্রত্যাশা ও সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে তার নির্বাচনী মহা পরিকল্পনার তুলে ধরেন।

পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, এ্যাডভোকেট মাহবুব হাসান সাগর, পৌর যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোরছালিন প্রমুখ।
শেষে মসজিদ কমিটির নিকট টিন ক্রয়ের জন্য ৫৫ হাজার টাকা তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost