জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে সরকারের ওএমএস কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজির চাল বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলার বাগজানা বাজারে চাল বিতরণের উদ্বোধন করেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ আব্দুল বারী ও ডিলার মোঃ নোমান হোসেন সহ উপকারভোগীরা।
চেয়ারম্যান নাজমুল হক বলেন, সরকারের নির্দেশে প্রকৃত হতদরিদ্র পরিবারগুলো যাতে স্বল্পমূল্যে খাদ্য পায় সেজন্যই এই উদ্যোগ। স্বচ্ছতার সাথে তালিকাভুক্ত কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে।
বাগজানা ইউনিয়নের ১০৬৬'জন কার্ডধারী হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজিতে বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ডিলার সমন্বয় করে কাজ করছেন।