ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ছিল বিষণ্নতাপূর্ণ পোস্ট। স্ত্রী প্রীতি পাল(২২) অন্তঃসত্ত্বা। নিহত বিজয় পাল(২৭) পৌরসভার আমুয়াকান্দা বাজার মসজিদ রোড এলাকায় সুধাংশু পালের ২য় স্ত্রী দিপালী পালের ছেলে। সে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, বিজয় পাল গত ৯ মাস আগে পারিবারের পছন্দে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ বেঙ্গালা এলাকার প্রীতি পালের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যাবার পর শুরু হয় পারিবারিক কলহ। সে মাদক সেবন সহ অর্থনৈতিক মানসিকচাপে ছিল বলে জানান পরিবার। এক পর্যায়ে কলহে দেড় মাস আগে বাপের বাড়ি চলে যায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রীতি পাল। সব মিলে সে ডিপ্রেশনে পরে যায়। পরে নিজের আইডি থেকে ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস দেয় শেষ বিদায়ের ইঙ্গিতে ? "আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দিবেন।" এই স্ট্যাটাসের সাত ঘণ্টা পর পৌরসভার আমুয়াকান্দা মসজিদ রোড পালবাড়ির নিজ বাসা থেকে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহত বিজয় পালের লাশ উদ্ধার করা হয়। সে পড়নের দুতি কাপড় দিয়ে মধ্যরাতে কোন এক সময় ধন্নার সাথে গলায় ফাঁশটানায়। তাৎক্ষণিকভাবে তার ফেসবুক একাউন্টে দেখা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বিজয় পাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষণ্নতাপূর্ণ (ডিপ্রেশন-সংক্রান্ত) কয়েকটি পোস্ট করেছিলেন। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠানো হবে। এ বিষয়ে নিহতের পিতা সুধাংশু পাল বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করেন।