জয়পুরহাট পাঁচবিবিতে বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
১২ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেল বাঁশখুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাশেদ ওই গ্রামে মোজাফ্ফর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাশেদ সন্ধ্যার দিকে শালাইপুর বাজার থেকে মাঠের মধ্য দিয়ে নিজ বাড়ীতে ফেরার সময় বজ্রপাত হলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।