জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স হিসাবে কাজ করবেন বলে ঘোষনা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান।
আজ মঙ্গলবার সকালে থানা চত্ত্বরে উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে সাপ্তাহিক হাজিরায় তিনি এ ঘোষনা দেন।
তিনি বলেন, উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে ও একই সঙ্গে মানুষের জানমাল নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ছিনতাই, মাদক ও মোবাইলে ক্যাসিনো জুয়া খেলার খবর পেলে নিজ উদ্যোগে প্রতিহত করার পাশাপাশি পরিষদের চেয়ারম্যান মেম্বারের পাশাপাশি থানা পুলিশকেও অবহিত করার নির্দেশ দেন।
তিনি আরো বলেন, মন্দির সুরক্ষা, চুরি, ছিনতাই প্রতিরোধে ও মাদকের বিরুদ্ধে পাঁচবিবি থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষনা করেন। সমাজের এসব ব্যাধী নির্মূল করার লক্ষে গ্রাম পুলিশদেরকেও সহয়তা করার আহবান জানান।