জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃরাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।
আজ মঙ্গলবার(২৩জুন) সকাল ১০টায় পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মোঃ আব্দুর রশিদের পুত্র। তারা তিন ভাই বোন। সে ছিল একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসষ্ট্যান্ডে ভাগনাকে নিতে আসে। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় পিছলে পড়ে যায়। এ সময় হিলির দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের পিছনের চাকায় মাথা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হোন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।