জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় নেশা জাতীয় আমদানি নিষিদ্ধ ২০ বোতল ইস্কফ সিরাহ সহ শাওন (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
২০ জুন শনিবার রাত সাড়ে ন'টায় উপজেলার বাগজানা ইউনিয়নের মোড়ের হাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার রামভদ্রপুর গ্রামের আবু রায়হানের ছেলে।
থানা সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মহোদয় শাহনাজ বেগমের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার মোড়ের হাট নামক এলাকায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হাননের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় শাওনকে মাদক সহ গ্রেফতার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।