আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থীকে বিজয়ী করতে জোড়েসোরে চলছে উঠান বৈঠকসহ চলছে বিভিন্ন দলীয় কর্মসূচি। শনিবার বাদ মাগরিবের নামাজের পর পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এসময় তিনি বলেন, আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারলে সুখেদুঃখে আপনাদের পাশে থাকব। এছাড়াও ওয়ার্ডের সকল উন্নয়ন, নাগরিক সেবা, পানি-নিষ্কাশন, রাস্তাঘাট ও ময়লা আবর্জনা পরিষ্কারসহ যাবতীয় কার্যকলাপে লিপ্ত থাকব। অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী। উঠান বৈঠকে জেলা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল ও তাঁতিদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।