1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

‎পাঁচবিবিতে মোটরসাইকেল দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই দিনে ফারুকুল ইসলাম মিলন (৫৫) ও আনারুল ইসলাম (৪২) নামের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎গতকাল বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামের আনারুল ইসলাম মৃত্যুবরণ করে। সে ঐ গ্রামের মোঃ. উমেদ আলীর পুত্র। তিনি পেশায় একজন কৃষক ও মৎস্য চাষী ছিলেন।

‎​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আনারুল নিজ বাসায় ইলেকট্রিকের কাজ করছিলেন।একপর্যায়ে অসাবধানতা বশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে পাঁচবিবি পৌরসদর ৩ নং ওয়ার্ডের খাদ্য গুদাম সংলগ্ন বড়চাতালপট্টি মহল্লার বাসিন্দা মৃত ইউনুস আলী মোল্লার( ডিআইবি) পঞ্চম পুত্র মোঃ ফারুকুল ইসলাম মিলন-(৫৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

‎পরিবার সূত্রে জানা যায়,দুদিন পূর্বে পাঁচবিবি থেকে মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন তিনি। পতিমধ্যে জয়পুরহাট সড়কের কাশিয়াবাড়ি এলাকায় একটি ছাগলের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।। তিনি পেশায় একজন সংগীত শিল্পী ছিলেন।এই দুটি আকস্মিক ঘটনায় গ্রামে ও পরিবারের শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost