1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

পাঁচবিবির বাজার মধুমাসের লিচুতে সয়লাব

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

মধুমাস জ্যৈষ্ঠের আগমনী বার্তায় জয়পুরহাটের পাঁচবিবি বাজার সয়লাব রসালো ফল লিচুতে। দিনাজপুরের বাগান থেকে সরাসরি আনা টাটকা, মিষ্টি ও সতেজ লিচুতে ভরে গেছে বাজারের ফুটপাত ও দোকানগুলো। আকার ও জাতভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে মধুমাসের জনপ্রিয় এই লিচু ফল। পাঁচবিবিরের ফলের দোকান ও কিছু মৌসুমী ফল ব্যাবসায়ীরাও ফুটপাত অলিগলি ঝুড়িতে করে থরে থরে সাজিয়েছে লিচু। ঝুড়িতে দেখা যায় বোম্বাই, বেদানা, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লিচু। পাতাসহ ঝুড়ি ভর্তি টসটসে লাল লিচু ক্রেতাদের নজর কাড়ছে। শ প্রতি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। তবে চায়না-৩ আকারে বড় ও মিষ্টি লিচুর দাম ৭০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে।

লিচু বিক্রেতা চান মিয়া বলেন, দিনাজপুর বাগান থেকে সরাসরি টাটকা ও সতেজ লিচু নিয়মিত পাঁচবিবি সহ বিভিন্ন হাট-বাজারে বিক্রয় করি। বাগান থেকে গাছ পাকা লিচু ভোরে তুলে দুপুরের আগেই বাজারে চলে আসি। তাই লিচু একদম সতেজ ও তাজা থাকে। এখন চলছে গরমের মাস জ্যৈষ্ঠ এ কারণে বাজারে লিচুর চাহিদা একটু বেশি। বেচাবিক্রিও মোটামুটি ভালো। দামও ক্রেতাদের হাতের নাগালেই আছে।

অনেক ক্রেতাই বলেন, দিনাজপুরের লিচুর আলাদা একটা সুনাম আছে। গতবারের চেয়ে দামও কম মনে হচ্ছে পরিবারের সদস্যদের জন্য কিছু লিচু নিলাম।

স্থানীয় কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। পাঁচবিবি উপজেলাতে ছোট ছোট বাগান আছে অনেকে আবার বাসাবাড়ির পাশেও লিচুর গাছ লাগিয়েছেন ফল ধরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost