শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারের চৌরাস্তা মোড়ে আধুনিক কসমেটিক্স ও খেলাধুলার যাবতীয় সামগ্রী নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘সোলাইমান কসমেটিক্স এন্ড খেলাঘর হাউজ’। অল্প সময়েই মানসম্মত পণ্য, সাশ্রয়ী মূল্য ও আন্তরিক সেবার মাধ্যমে স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স সামগ্রীর পাশাপাশি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট ব্যাট, জার্সি, ব্যাগ, বিভিন্ন দেশের পতাকাসহ খেলাধুলার নানা প্রয়োজনীয় সামগ্রীর সমৃদ্ধ সংগ্রহ। ফলে এক ছাদের নিচেই ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সোহেল সিকদার জানান, ক্রেতাদের পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও ভালো মানের পণ্য সরবরাহ এবং ক্রেতাসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।
স্থানীয়দের মতে, নকলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এটি একটি সুবিধাজনক কেনাকাটার কেন্দ্র হয়ে উঠেছে। মানসম্মত পণ্য, ন্যায্য মূল্য এবং বন্ধুসূলভ আচরণের কারণে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতাদের আনাগোনা।