জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে শতবর্ষী একটি রেইনট্রি গাছ ভেঙ্গে ৩টি পরিবারের বতস ঘরের বেড়া ও ছাউনির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ঘরগুলোর ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পরিবারের সদস্যরা। এছাড়াও গাছ উপড়ে পড়ায় রেল লাইনের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে যাওয়াই দুর্ঘটনা এড়াতে ১'নং রেল লাইন দিয়ে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ আপেল, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাফিউল ইসলাম রকি ও জেলা যুবদল নেতা মোঃ রাজিব ফয়সাল সহ অনেকেই।
উল্লেখ্য সকালে মুষলধারে বৃষ্টি ও ঝড়ে রেলগেটের উত্তর পার্শে রেল কলনীতে এ ঘটনা ঘটে।