জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান-২৬ উদ্বোধন হয়েছে। রোববার সকালে উপজেলার কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সৌহাদ্য চাল কলের সত্বাধিকারী মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাথী চাউল কল মালিক মোঃ আইয়ুব আলী, মন্ডল চাল কলের প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন, এনবি অটো রাইস মিল মালিক মোঃ শরিফুল ইসলাম বাবু, এনএস অটো রাইস মিল মালিক নবিউল ইসলা।
খাদ্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, এবছর প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৩৬'টাকা কেজিতে ১'হাজার ৯'শত ১৮'মেট্রিক টন বোরো ধান, ৪৯'টাকা কেজি দরে ৭'হাজার ১শ ২৬'মেট্রিক টন চাল এবং ৩৬'টাকা দরে ১ শ ৫৩'মেট্রিক টন গম ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।