রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলী জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ৪ মে জারি করা নতুন প্রটোকলে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে মন্ত্রিসভার একজন সদস্য; ডিপ্লোম্যাটিক কোরের প্রধান; স্বাগতিক দেশ/দেশসমূহের মিশন প্রধান; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব; পররাষ্ট্র সচিব; রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব; রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েল রাষ্ট্রাচার প্রধান বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এ সংক্রান্ত ২০১৭ সালের ১৬ মে জারি করা নির্দেশাবলি প্রতিস্থাপিত হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।