জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির আয়োজনে স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা: রচনা, দ্রুত শুদ্ধ উচ্চরণ সহ পঠন প্রতিযোগিতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ই এপ্রিল শুক্রবার সমিতির সভাপতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে, শিক্ষার্থীর সমিতির অফিস রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঁচবিবি এন এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন আক্তার, কণ্ঠশিল্পী এমআই মিঠু, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ ,অভিভাবকগণ ,শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।