জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আলু চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে কর্মশালা হয়। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন। আলু চাষের মাধ্যমে কৃষকদের লাভবানের পাশাপাশি দেশের খাদ্য ভান্ডারের মজুদ বৃদ্ধির লক্ষে কৃষি বিপণন বিভাগ কর্মশালার আয়োজন করেন।
কৃষি বিপণন জেলা কর্মকর্তা ভারপ্রাপ্ত শ্রী রতন কুমার রায় বলেন, দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ২৫’জন প্রান্তিক আলু চাষী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অফিসের সহযোগী মোঃ মায়েদুর রহমান ও অফিস সহকারী মোঃ রবিউল ইসলাম সহ অনেকেই।