1. admin@doeltv.com : admin :
নকলায় কায়দা বালিকা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - OnlineTV
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

নকলায় কায়দা বালিকা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নকলা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কায়দা বালিকা দাখিল মাদরাসায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার অসাধারণ পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর একে একে অনুষ্ঠিত হয় হামদ-নাত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, দেশাত্মবোধক গান, এবং বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে ছিল বিস্কুট দৌড়, সুই-সুতো দৌড়, বাজনার তালে বল নিক্ষেপ, হাড়ি ভাঙা প্রতিযোগিতা সহ আরও নানা আনন্দঘন আয়োজন, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয় এবং নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক, মাদরাসার সুপার মাওলানা অলিওল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও এ ধরনের কার্যক্রম সহায়ক। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দময়। দিনশেষে বিজয়ীদের মুখে হাসি আর অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মাদরাসা প্রাঙ্গণ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022