1. admin@doeltv.com : admin :
নকলা দারুল উলুম মাদরাসায় ইফতেতাহি ও হিফজ ছবক অনুষ্ঠিত - OnlineTV
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নকলা দারুল উলুম মাদরাসায় ইফতেতাহি ও হিফজ ছবক অনুষ্ঠিত

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নকলায় পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নকলা দারুল উলুম মাদরাসায় পবিত্র কুরআনের ইফতেতাহি ও হিফজ ছবক অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা আলম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কুরআন শিক্ষার শুভ সূচনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়।

এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। তারা শিশুদের কুরআনের আলোয় নিজেদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, এই শিক্ষাই হবে তাদের নৈতিকতা, আদর্শ ও সফল জীবনের মূল ভিত্তি। সবশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022