1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে বারোয়ারী মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু - OnlineTV
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে বারোয়ারী মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত
শেয়ার করুন

‎দেশ মাতৃকার শুভ কামনায় ও বিশ্বশান্তিকল্পে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩২ প্রহরব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠান, পদাবলী কীর্তন ও শ্রী শ্রীমন্মহাপ্রভূর ভোগ উৎসব গত ৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় গীতা পাঠান্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যদিয়ে কেন্দ্রীয় বারোযারী মন্দিরে শুরু হয়েছে।
‎৪ দিনব্যাপী এ অনুষ্ঠানে ২ দিন মহানাম যজ্ঞানুষ্ঠান ও ২ দিন অনুষ্ঠিত হবে পদাবলী কীর্তন।

‎এই উৎসবে নাম সুধা পরিবেশনায় রয়েছেন গোপালগঞ্জ জেলারমহালক্ষী সম্প্রদায় ও রায় প্রিয় অষ্টসখী সম্প্রদায়,সিরাজগঞ্জের পাগল নাথ সম্প্রদায়,রূপনারায়ণ সেবা সংঘ,দিনাজপুরের শ্রী শ্রী গৌরী সম্প্রদায় ও স্বাগতিক (পাঁচবিবি) জয় গোপাল সম্প্রদায়। অপরদিকে পদাবলী কীর্তন পরিবেশন করবে নাটোরের সুকৃতি রানী, সাতক্ষীরার অঞ্জলি সরকার,রাজশাহীর শ্রী অংকন দাস মহন্ত ও নীলফামারী জেলার শ্রী ভবেশ চন্দ্র রায়ের দল।

‎সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এই পৌরসভার সবর্ত্রই এখন সাজ সাজ রব। এ উৎসবকে ঘিরে পরিপাটিভাবে সাজানো হয়েছে কেন্দ্রীয় বারোযারী মন্দির অঙ্গন ও তার চারিপাশ। প্রতিবছর এ উৎসবে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় এই মন্দির অঙ্গন।

‎আগামী ১১ এপ্রিল শনিবার মহানাম কীর্তন নগর পরিক্রমা, কুঞ্জভঙ্গ, মধ্যাহ্নে শ্রী শ্রীমন্মহাপ্রভূর ভোগ মাহোৎসব অন্তে দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যেদিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

‎হরিবাসর উদযাপন কমিটির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও সেক্রেটারি গোকুল চন্দ্র মহন্ত জানান,ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও এই হরিবাসর অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে উপজেলাবাসীর সকলেই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের পদধুলি আমাদের প্রেরণা ।

‎উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক বাবু সুনীল রায় বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে। এবার নতুন আঙ্গিকে বৃহত্তর পরিসরে দেশের ১০টি কীর্তন দল নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমি সকলের নিকট অনুষ্ঠানের সাফল্য ও সহযোগীতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022